ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর, জামিন নামঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 471

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হলে তা-ও মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন  চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

আদালতের শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, সেলিনা হায়াৎ আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। তিনি জানান, একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত। ইতোমধ্যেই রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার এজাহারে আইভীর কোনো নাম নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগের সুস্পষ্ট উল্লেখও নেই। আমরা আদালতের কাছে রিমান্ড বাতিলের আবেদন করেছিলাম, তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

এর আগে গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

এই মামলাগুলোর মধ্যে রয়েছে দুটি হত্যা, একটি হত্যাচেষ্টা, এবং কয়েকটি বিস্ফোরক আইনের মামলা। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ড এবং শ্যোন অ্যারেস্ট আদেশের পরিপ্রেক্ষিতে জেলা-রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

আইনজীবীদের দাবি, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইভীকে হয়রানি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ বলছে, তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজনীয় এবং ইতোমধ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর, জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৩:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হলে তা-ও মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন  ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: শিক্ষক সুদীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর