ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 61

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রোববার রাতে তুরাগ নদের তীরবর্তী হাজী মাজার বস্তিতে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও টঙ্গী পশ্চিম থানার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। তাদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু লোক ঘটনাস্থলে জড়ো হন। পুলিশের অভিযোগ, একপর্যায়ে তারা পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় টঙ্গী বাজারের পশ্চিম অংশ ও সেনাকল্যাণ ভবনের আশপাশের কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়।

ওসি মো. আরিফুর রহমান বলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার (১৩ জুলাই) আটক ২০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০

আপডেট সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন