ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

অভিযানে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে পরিচালিত অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন  নির্বাচন–পরবর্তী সহিংসতায় ৫ জেলায় আহত অর্ধশত

পুলিশের তথ্যমতে, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার তানিম রেজা বাপ্পিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অভিযানে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে পরিচালিত অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন  গাজীপুর সিটিতে আইনশৃঙ্খলা উন্নয়নে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান