ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যসহ নিহত ২, আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৫ জুন) দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০

নিহতদের একজন হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) রফিকুজ্জামান। অপরজন খুলনার সোনাডাঙ্গা থানার দেবেনবাবু রোড এলাকার বাসিন্দা আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস গভীর রাতে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কে দাঁড়িয়ে পড়লে যাত্রীদের উদ্ধার করার সময় দ্রুতগতির আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকার এসে একে একে ধাক্কা খায়। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ওই স্থানে এই সিরিজ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও হেলপার সেলিম হোসেন ব্যাপারী। আহত অন্তত ২০ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতি ও অন্ধকারে পর্যাপ্ত সতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই দুর্ঘটনায় আবারও স্পষ্ট হলো, দেশের সড়কপথে নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা কতটা জরুরি।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যসহ নিহত ২, আহত অন্তত ২০

আপডেট সময় ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৫ জুন) দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু