ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগমও রয়েছেন। হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার পেরিসসহ রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন  বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। গার্ড পরিদর্শন শেষে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান রাষ্ট্রপতি।

সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত শেষে পাশের মসজিদের মুসল্লিদের খোঁজখবর নেন তিনি। এরপর ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের প্রথম দিনে রোববার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগমও রয়েছেন। হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার পেরিসসহ রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন  মার্চে ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব, সাক্ষাৎ করবেন রোহিঙ্গাদের সাথে