ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 2709

ছবি সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া এসব মানুষের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২২ জন নারী এবং ১ জন শিশু।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়পুর সীমান্তের ১১৪৮ ও ১১৪৯ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সবাইকে আটক করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর এবং দিনাজপুর জেলার নারী-পুরুষ ও শিশু।

আরও পড়ুন  নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির অবস্থানে পিছু হটে বিএসএফ

বাগেরহাট জেলার বাসিন্দা মাহমুদা আক্তার জানান, প্রায় ৯ মাস আগে এক দালালের মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। কিন্তু ২৫ দিন আগে তাকে হঠাৎ করেই আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানযোগে দেশে পাঠানোর আশ্বাস দিয়ে তার সব মালপত্র রেখে শুধুমাত্র গায়ের একটি পোশাকেই তাকে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

নেত্রকোনার বিজিবি ৩১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল আউয়াল বলেন, “আটককৃতদের মধ্যে কেউ ১০ বছর, কেউবা ৫ বছর বা তারও কম সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। গতরাতে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করেছে। বিজিবি তাদের আটক করে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় থানায় হস্তান্তর করেছে।”

পুশইন রোধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, দালালদের মাধ্যমে ভারতে পাড়ি জমানো এবং পরে পুশইনের এই চক্র বন্ধ করতে প্রয়োজন কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় ০৫:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া এসব মানুষের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২২ জন নারী এবং ১ জন শিশু।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়পুর সীমান্তের ১১৪৮ ও ১১৪৯ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সবাইকে আটক করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর এবং দিনাজপুর জেলার নারী-পুরুষ ও শিশু।

আরও পড়ুন  কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ