ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 409

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ মে) গুজরাটের বনসকাঁথা জেলার সীমান্তবর্তী এলাকায়।

আরও পড়ুন  ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

শনিবার (২৪ মে) বিএসএফ এক বিবৃতিতে জানায়, সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে সতর্ক নজরে রাখছিল বিএসএফ জওয়ানরা। তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ করলে তিনি সতর্কবার্তা অগ্রাহ্য করে সামনে এগিয়ে যান। তখন বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। বিএসএফ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।

গুজরাটের বনসকাঁথা জেলা পাকিস্তান সীমান্তঘেঁষা একটি সংবেদনশীল এলাকা। এর কৌশলগত অবস্থানের কারণে সেখানে সর্বদা বাড়তি নজরদারি চালিয়ে থাকে বিএসএফ।
ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে প্রায়শই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, যা নিরাপত্তা বাহিনীর জন্য নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এবার বিএসএফের তৎপরতায় বড় কোনো অনুপ্রবেশমূলক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর

আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ মে) গুজরাটের বনসকাঁথা জেলার সীমান্তবর্তী এলাকায়।

আরও পড়ুন  লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর ৭ পুশইন