ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 2006

ছবি সংগৃহীত

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সঙ্গে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন আদালত।

জামায়াতের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।

আরও পড়ুন  গাইবান্ধায় থানায় ঢুকে ওসির ওপর হামলার অভিযোগ,যুব জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, এক যুগের বেশি সময় পর দলটির নিবন্ধন ফিরে পাওয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি আবেগ জড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন তারা।

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রায় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর ইসি প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন বাতিল করে এবং দলটির দীর্ঘদিনের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও বাতিল করে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সেই সরকার পতনের পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে, আগের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

এখন আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার গণ্ডি পেরিয়ে নতুন করে রাজনৈতিক ময়দানে ফিরতে যাচ্ছে দলটি। দলীয় প্রতীকসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইসি শিগগিরই বৈঠকে বসবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি

আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সঙ্গে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন আদালত।

জামায়াতের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।

আরও পড়ুন  উখিয়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জামায়াত নেতাসহ প্রাণ গেল ৩ জনের