ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

১০৭ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে ভাসছে মুম্বাই, রেড অ্যালার্ট জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ সোমবার শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এই অতিবৃষ্টির কারণে মুম্বাইসহ আশপাশের জেলাগুলিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সময়ের অনেক আগেই মুম্বাইয়ে প্রবেশ করেছে। সাধারণত ১১ জুন বর্ষা মৌসুম শুরু হলেও এবার তা শুরু হয়েছে ১৬ দিন আগে। শেষবার এমন আগাম বর্ষা এসেছিল প্রায় ৭৫ বছর আগে।

আরও পড়ুন  দ্রুত রান তুলতে ব্যর্থ, ৮ কোটির ব্যাটারকে রিটায়ার্ড করল মুম্বাই

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সুষমা নায়ার জানান, গতকাল ২৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মুম্বাই অতিক্রম করেছে। এটিই গত ৭৫ বছরে সবচেয়ে আগাম বর্ষা প্রবেশের নজির।

বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কলাবা অবজারভেটরির তথ্য মতে, সর্বোচ্চ ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৮ সালের মে মাসে সর্বোচ্চ ২৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এছাড়া বৃষ্টির কারণে শহরের বহু এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। মুম্বাইয়ের অর্লি মেট্রো স্টেশনে পানি ঢুকে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্টেশনের ফটক থেকে শুরু করে প্ল্যাটফর্ম ও যাত্রী অপেক্ষার স্থান পর্যন্ত পানিতে ডুবে গেছে।

আবহাওয়া অধিদপ্তর মুম্বাই ছাড়াও থানে, রায়গড় ও রত্নগিরি জেলাগুলিতেও রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর কিছু অংশেও সতর্কতা ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক আগাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অফিস, স্কুল ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মুম্বাইবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজনে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বাহিনী ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১০৭ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে ভাসছে মুম্বাই, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ সোমবার শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এই অতিবৃষ্টির কারণে মুম্বাইসহ আশপাশের জেলাগুলিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সময়ের অনেক আগেই মুম্বাইয়ে প্রবেশ করেছে। সাধারণত ১১ জুন বর্ষা মৌসুম শুরু হলেও এবার তা শুরু হয়েছে ১৬ দিন আগে। শেষবার এমন আগাম বর্ষা এসেছিল প্রায় ৭৫ বছর আগে।

আরও পড়ুন  টানা বৃষ্টিতে পানির নিচে মুম্বাই, জারি রেড অ্যালার্ট