ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়

গাইবান্ধা, র‍্যাব, দুর্ঘটনা, নিহত
  • আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 473

ছবি সংগৃহীত

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র‍্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আবু বক্কর র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  রাশিয়ায় সেতু ধসে ট্রেন দুর্ঘটনা, নিহত ৭, আহত অর্ধশতাধিক

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দায়িত্ব পালন শেষে গতকাল রাতে সাইফুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। তাঁরা রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। এ সময় গাছের একটি ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে যায়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আবু বক্কর। ডালের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত সাইফুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র‍্যাব সদস্যকে গতকাল রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র‍্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আবু বক্কর র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২