ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 437

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলার প্রাথমিক পর্যায়ে কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন আইজিপি মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন  মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার একটি ফেসবুক পোস্টে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আশা করছে, আগামী সোমবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) পেশ করা হবে এবং তা গৃহীত হলে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় এবং অপরটি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায়।

এদিকে এই মামলাগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিযোগগুলো একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে এখন বিচারিক প্রক্রিয়া কতটা এগোয়, সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলার প্রাথমিক পর্যায়ে কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন আইজিপি মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন  শিক্ষার্থীদের মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহারের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের