ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, অভ্যর্থনায় বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 417

ছবি সংগৃহীত

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাসহ মোট ৯ জন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এর আগেই ভোর থেকে বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমে। প্রিয় নেত্রীকে সুস্থভাবে ফিরে পেয়ে তারা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। অনেকেই আশাবাদী, বেগম জিয়া ফিরে আসায় দলের নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন গতি আসবে।

আরও পড়ুন  হান্নান মাসুদের স্ত্রীকে মারধরের অভিযোগ, পাল্টা বক্তব্য বিএনপির

লন্ডন থেকে ফেরার আগে, স্থানীয় সময় সোমবার (৫ মে) দুপুরে বড় ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ ১৭ বছর পর প্রবাসী ছেলের সঙ্গে এ বিদায়ঘণ্টা ছিল আবেগঘন মুহূর্তে ভরপুর। বেগম জিয়াকে বিদায় জানাতে সেখানে জড়ো হয় হাজারো প্রবাসী বাংলাদেশি। স্লোগান আর ফুলেল শুভেচ্ছায় প্রিয় নেত্রীকে ভালোবাসায় সিক্ত করেন তারা।

এ সময় বেগম জিয়া হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং আবেগঘন কণ্ঠে বলেন, “তারেককে দেখে রেখো।” তার এ অনুরোধে নেতাকর্মীদের চোখে জল দেখা যায়।

বিমান সফরে তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, চিকিৎসক দলের সদস্যরা, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ। চিকিৎসা গ্রহণের পাশাপাশি লন্ডনে পরিবারের সান্নিধ্যে কাটানো দিনগুলো বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।

দীর্ঘদিন পর দেশে ফিরে আসা বেগম জিয়াকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তারা আশাবাদী, তিনি শিগগিরই সক্রিয় রাজনীতিতে ফিরবেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন দিক নির্দেশনা দেবেন।

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, অভ্যর্থনায় বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাসহ মোট ৯ জন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এর আগেই ভোর থেকে বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমে। প্রিয় নেত্রীকে সুস্থভাবে ফিরে পেয়ে তারা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। অনেকেই আশাবাদী, বেগম জিয়া ফিরে আসায় দলের নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন গতি আসবে।

আরও পড়ুন  আমাদের রাজনীতি সুন্দর-পরিচ্ছন্ন না: আক্ষেপ মির্জা ফখরুলের