ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ফিলিপাইনের বিমানবন্দরে গাড়ি দুর্ঘটনা: শিশুসহ নিহত ২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 325

ছবি সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিওনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের (NAIA) প্রবেশপথে রোববার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুসহ দুইজন। এপির খবরে বলা হয়েছে, একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইন রেড ক্রস জানায়, নিহতদের একজন মাত্র চার বছর বয়সী শিশু। তবে দেশটির পরিবহন মন্ত্রী ভিভেনসিও হিজনের বরাতে জানা যায়, শিশুটির বয়স পাঁচ বছর হতে পারে। নিহত অন্যজন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এছাড়া এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।

আরও পড়ুন  ফিলিপাইনে চলছে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতায় মিত্র মার্কোস ও সারা দুতের্তে

দুর্ঘটনার সময় বিমানবন্দরের প্রবেশপথে একটি কালো রঙের এসইউভি গাড়িকে দেয়ালে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা নিউ এনএআইএ ইনফ্রা এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িচালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

ঘটনার পর নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।

ফিলিপাইনের এই প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এমন দুর্ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যেও।

এই ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন মানবিক সংস্থা ও সরকারি কর্তৃপক্ষ। তদন্তের অগ্রগতির দিকে এখন দৃষ্টি সকলের।

নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনের বিমানবন্দরে গাড়ি দুর্ঘটনা: শিশুসহ নিহত ২ জন

আপডেট সময় ০৩:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিওনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের (NAIA) প্রবেশপথে রোববার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুসহ দুইজন। এপির খবরে বলা হয়েছে, একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইন রেড ক্রস জানায়, নিহতদের একজন মাত্র চার বছর বয়সী শিশু। তবে দেশটির পরিবহন মন্ত্রী ভিভেনসিও হিজনের বরাতে জানা যায়, শিশুটির বয়স পাঁচ বছর হতে পারে। নিহত অন্যজন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এছাড়া এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।

আরও পড়ুন  ফিলিপাইনে ঝড়ের আঘাতে নিহত ২৬, নিখোঁজ ১৪