ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পাকিস্তানের অভিযোগ: কাশ্মিরে হামলার পেছনের সত্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মিরে সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এটি একটি ‘সাজানো নাটক’। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি পাকিস্তান।

শুক্রবার (২৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, “ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে যে পর্যটক হত্যাকাণ্ড ঘটেছে, সেটি সম্পূর্ণ পরিকল্পিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন—যেখানে নিজেদের পরিকল্পনায় ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানো হয়।”

আরও পড়ুন  ফিরছেন কাশ্মীরিরা, যুদ্ধবিরতির পরও শঙ্কায় দিন কাটে

তিনি আরও দাবি করেন, কাশ্মিরে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। “কাশ্মিরে যা হচ্ছে, তা নিয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা কোনো জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করি না,”—বলেন আসিফ।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও ভারতের তৎপরতাকে ‘শিশুসুলভ’ এবং ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত প্রতিবারই পাকিস্তানকে দোষারোপ করে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আমরা যথাযথভাবে জবাব দেব, এবং সেই জবাব হালকা হবে না।”

কাশ্মির ইস্যু দীর্ঘদিন ধরেই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার মূল কারণ। ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চলছে। অনেক কাশ্মিরি মুসলমান চায় অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক, অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।
ভারতের মতে, এটি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ, অন্যদিকে পাকিস্তান একে ‘বৈধ স্বাধীনতাকামী আন্দোলন’ হিসেবে বর্ণনা করে। এই দীর্ঘ লড়াইয়ে এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিদ্রোহী প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের অভিযোগ: কাশ্মিরে হামলার পেছনের সত্য

আপডেট সময় ১০:৩১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভারত-শাসিত কাশ্মিরে সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এটি একটি ‘সাজানো নাটক’। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি পাকিস্তান।

শুক্রবার (২৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, “ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে যে পর্যটক হত্যাকাণ্ড ঘটেছে, সেটি সম্পূর্ণ পরিকল্পিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন—যেখানে নিজেদের পরিকল্পনায় ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানো হয়।”

আরও পড়ুন  আ: লীগেরকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস