ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নিশো-তমা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে এগিয়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 406

ছবি সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ২০২৩ সালে সিনেমায় পদার্পণ করেছেন। এই সময়েই তিনি নাটককে বিদায় জানান। তার প্রথম সিনেমায় সঙ্গী হিসেবে পেয়েছেন দর্শকপ্রিয় নায়িকা তমা মির্জাকে। তারা জুটি বেঁধে “সুড়ঙ্গ” নামের একটি সিনেমায় অভিনয় করেন, যা পরিচালনা করেছেন রায়হান রাফি।

অভিষেক সিনেমার মাধ্যমে আফরান নিশো ঢাকাই সিনেমায় নিজের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছেন, আর তমা-নিশো জুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। দ্বিতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিতে নিশোর কিছুটা সময় লাগে, কিন্তু দুবছর পর তিনি আবারও তমার সঙ্গেই ফিরেন।

তাদের অভিনীত “দাগি” সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পায় এবং শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা ঈদের তিন সপ্তাহ পরেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। ইতিমধ্যে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ২৫ এপ্রিল আমেরিকার ১৫ শহরে মুক্তি পাবে। ২ মে থেকে যুক্ত হবে আরও ১৩টি শহর এবং মে মাসের প্রথম সপ্তাহ থেকে সুইডেন ও ইংল্যান্ডসহ অন্যান্য দেশে দেখা যাবে।

ঢাকাই সিনেমায় নিশো-তমা জুটি বেশ দাপট দেখাচ্ছে। দর্শকদের ভালোবাসায় সিক্ত এই জুটির ঝুলিতে এবার যুক্ত হচ্ছে একটি বড় অর্জন—২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় আছেন তারা। “সুড়ঙ্গ” তাদের এই সম্ভাবনার দিকে নিয়ে এসেছে। সেরা অভিনেতা বিভাগে নিশোর প্রতিদ্বন্দ্বী হলেন “প্রিয়তমা” সিনেমার শাকিব খান।

তমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন “সাঁতাও” সিনেমার আইনুন পুতুল ও “আদিম” সিনেমার সোহাগী। সূত্রের তথ্য অনুযায়ী, আফরান নিশো ও তমা মির্জা এ প্রতিযোগিতায় এগিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার তাদের ঘরেই উঠবে।

জানা গেছে, আগামী মাসেই বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই আয়োজন কিছুটা দেরিতে হচ্ছে। আগের ধারণা ছিল, “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমাটি বেশিরভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে, কিন্তু এখন তা আলোচনায় নেই।

এবার স্বল্প বাজেটের সিনেমাগুলো এগিয়ে রয়েছে। প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো জুরি বোর্ড দেখেছে এবং তারা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। মোট ২৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, আজীবন সম্মাননা পুরস্কার যৌথভাবে শবনম ও জাভেদ পেতে পারেন। সেরা সিনেমার পুরস্কার “সাঁতাও” এর ঘরে উঠতে পারে, এছাড়া “আদিম”ও আলোচনায় আছে। সেরা পরিচালক হিসাবেও পুরস্কার পেতে পারেন “সাঁতাও” এর খন্দকার সুমন, “সুড়ঙ্গ” এর রায়হান রাফী এবং “আদিম” এর যুবরাজ শামীম।

পার্শ্ব চরিত্রে “ওরা ৭ জন” এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণের নামও শোনা যাচ্ছে। খল চরিত্রে “প্রহেলিকা” ও “সুড়ঙ্গ” এর অভিনেতা রাশেদ মামুন অপু আলোচনায় রয়েছেন। গানের প্রতিটি বিভাগে সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে “প্রিয়তমা”ও।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নিশো-তমা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে এগিয়ে

আপডেট সময় ১১:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫