ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

“যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড উচ্চতায়, প্রতি ডজন ৬.২৩ ডলার”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 312

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৬ দশমিক ২৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানে দেখা যায়, মার্চ মাসে এক ডজন ডিমের গড় দাম ৬ দশমিক ২৩ ডলার, যা এক বছর আগের দামের দ্বিগুণেরও বেশি। গত ফেব্রুয়ারিতে দাম ছিল ৫ দশমিক ৯০ ডলার এবং জানুয়ারিতে ৪ দশমিক ৯৫ ডলার। বর্তমান দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন  হরমুজে ইরানের ৭টি দ্রুতগামী নৌকা ধ্বংসের দাবি ট্রাম্পের; অস্বীকার তেহরানের

মার্চের শেষে পাইকারি দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর প্রভাব তেমন পড়েনি। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৩৫ শতাংশ কমে এসেছে এবং তিনি কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসা করেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রে ডিমের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। ২০২২ সাল থেকে দেশটি এ সংকটের সম্মুখীন হচ্ছে। চলতি বছরে বার্ড ফ্লুর কারণে একজনের মৃত্যু হয়েছে এবং খামারিরা তিন কোটির বেশি ডিম দেওয়া মুরগি নিধন করেছেন।

সরকারি নীতিমালা অনুযায়ী, যদি কোনো খামারে একটি মুরগিও আক্রান্ত হয়, তবে পুরো খামারের সব মুরগি মেরে ফেলতে হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে ডিম উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। বার্ড ফ্লু শুধু পাখিদের নয়, দুগ্ধজাত গবাদি পশুদেরও আক্রান্ত করেছে, যা রোগটির নিয়ন্ত্রণে প্রচেষ্টাকে জটিল করে তুলেছে এবং বাজারের গতিশীলতাকে প্রভাবিত করছে।

নিউজটি শেয়ার করুন

“যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড উচ্চতায়, প্রতি ডজন ৬.২৩ ডলার”

আপডেট সময় ১২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৬ দশমিক ২৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানে দেখা যায়, মার্চ মাসে এক ডজন ডিমের গড় দাম ৬ দশমিক ২৩ ডলার, যা এক বছর আগের দামের দ্বিগুণেরও বেশি। গত ফেব্রুয়ারিতে দাম ছিল ৫ দশমিক ৯০ ডলার এবং জানুয়ারিতে ৪ দশমিক ৯৫ ডলার। বর্তমান দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন  ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড