ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 62

ছবি সংগৃহীত

রাজধানীর তুরাগ ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠু (৩৪)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  অবশেষে গ্রেপ্তার হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলাগুলোতে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, মিরপুরে গোপন বৈঠক করার অভিযোগে ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মারুফ হোসেন মিঠুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।

মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৯:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাজধানীর তুরাগ ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠু (৩৪)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার