ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্যামাইকা: সংগীত, সমুদ্র আর সংস্কৃতির প্রাণবন্ত দ্বীপ দিনাজপুরের হিলিতে সরকারি দপ্তরে শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার প্রাণিসম্পদ কর্মকর্তা আ.লীগের রাজনীতি নিষিদ্ধের বিধান রেখে সংসদে পাস হচ্ছে সংশোধিত অধ্যাদেশ সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০ সড়ক-রেল-নৌপথে মার্চে হতাহত ২৫০০ ছুঁইছুঁই; দুর্ঘটনার মূল কারণ বেপরোয়া গতি ও অব্যবস্থাপনা কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬

৩ মাসের ট্রেড কোর্সে ভর্তি শুরু, প্রতিদিন ৪০০ টাকার বৃত্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ – শিল্প মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত SICIP প্রকল্পের অধীনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ঢাকায় তিন মাস (৩০০ ঘণ্টা) ব্যাপ্তি অ্যাডভ্যান্সড ট্রেড প্রশিক্ষণ কোর্সে আবেদন গ্রহণ শুরু করেছে।

প্রশিক্ষণটি শুরু হবে ২০ এপ্রিল ২০২৬ থেকে, এবং এর প্রধান লক্ষ্য হলো দক্ষ জনশক্তি গঠন। বিশেষ প্রাধান্য দেওয়া হবে নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের।

আরও পড়ুন  মেডিকেল ভর্তি পরীক্ষা কাল: প্রতি আসনে ২৫ জনের প্রতিযোগিতা

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ৪০০ টাকা বৃত্তি প্রদান করা হবে, তবে অংশগ্রহণের জন্য ৮০% উপস্থিতি বাধ্যতামূলক। প্রশিক্ষণ শেষে, বৃত্তির ৮০% শিক্ষাবর্ষ শেষে সনদ প্রদানের সময় এবং বাকি ২০% চাকরিতে প্রবেশের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রদান করা হবে।

প্রশিক্ষণের ট্রেডগুলো হলো— নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবলশুটিং, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন অ্যান্ড প্র্যাকটিস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, থ্রিডি প্রিন্টিং টেকনোলজি এবং ক্যাড-ক্যাম (মেকানিক্যাল)।

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইন্ডাস্ট্রিতে ন্যূনতম তিন বছরের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতাসহ এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৪৫ বছর।

ভর্তির জন্য সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও পারিবারিক আয়ের সনদপত্র জমা দিতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিটাক, ঢাকার Advanced Training and Innovation Complex (ATIC), অফিস কক্ষ-৯ম তলা থেকে। এছাড়া www.bitac.gov.bd ওয়েবসাইটের প্রশিক্ষণ সেবা বক্স এবং SICIP-BITAC ফেসবুক পেইজ থেকেও ফরম পাওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬। নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রশিক্ষণ শুরুর আগে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার) পরিচালিত হবে।

এছাড়া নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। SEIP বা SICIP প্রকল্পের আওতায় পূর্বে প্রশিক্ষণ গ্রহণকারী কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।

এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করতে পারবেন এবং পেশাগত জীবনে অগ্রগতি লাভের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

৩ মাসের ট্রেড কোর্সে ভর্তি শুরু, প্রতিদিন ৪০০ টাকার বৃত্তি

আপডেট সময় ০৫:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ – শিল্প মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত SICIP প্রকল্পের অধীনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ঢাকায় তিন মাস (৩০০ ঘণ্টা) ব্যাপ্তি অ্যাডভ্যান্সড ট্রেড প্রশিক্ষণ কোর্সে আবেদন গ্রহণ শুরু করেছে।

প্রশিক্ষণটি শুরু হবে ২০ এপ্রিল ২০২৬ থেকে, এবং এর প্রধান লক্ষ্য হলো দক্ষ জনশক্তি গঠন। বিশেষ প্রাধান্য দেওয়া হবে নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের।

আরও পড়ুন  শিক্ষা সমাজ ও রাষ্ট্রের উপযোগী মানুষ গড়ে তোলে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা