ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ: উদ্ধার অভিযান চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 153

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আরাফাত তার তিন বন্ধুর সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে চারজনই বিপদে পড়লেও তিন বন্ধু কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত মুহূর্তের মধ্যেই তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,”আমরা খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু করেছি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আমাদের ডুবুরি দল নিবিড়ভাবে তল্লাশি চালিয়েছে, তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।”

পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ আরাফাতের পরিবার ও সহপাঠীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ: উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬