ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

প্রেমঘটিত বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 955

ছবি সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে আব্দুর রহমান ও তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। আব্দুর রহমান খরিয়াপাড়া এলাকার এক কিশোরীকে পছন্দ করে। তবে একই এলাকার রোকন নামের এক কিশোরও খড়িয়াপাড়ার ওই কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।

প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা এবং সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ আইনী প্রক্রিয়া অনুসরণ করছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে।’

নিউজটি শেয়ার করুন

প্রেমঘটিত বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫