ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :

সরকারি বাসা সাবলেট বন্ধে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা একাধিক কক্ষ অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন এমন বরাদ্দপ্রাপ্তদের আগামী শনিবার (৩১ অক্টোবর) এর মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বরাদ্দকৃত বাসায় বসবাস করার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বাসার বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কিছু বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক নিয়ম ভেঙে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। সম্প্রতি পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে এ ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে।

পরিদপ্তর জানায়, এভাবে সরকারি বাসা বা ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া দেওয়া ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি। তাই বরাদ্দপ্রাপ্তদের নিজ নামে বরাদ্দ করা বাসার কোনো অংশ বা সম্পূর্ণ বাসা সাবলেট কিংবা ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা এ নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে যথানিয়মে নিজেদের বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই বিধি অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর ১৪(৩) বিধি অনুসারে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

সরকারি বাসা সাবলেট বন্ধে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬