ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 478

ছবি: সংগৃহীত

রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুতে ব্লকেড দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন  যমুনার আগ্রাসনে আতঙ্কে পাবনাবাসী, নদীগর্ভে যাওয়ার শঙ্কায় শতাধিক পরিবার ও স্থাপনা

ব্লকেডের ফলে ঢাকা-উত্তরবঙ্গমুখী এবং উত্তরবঙ্গ-ঢাকাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। যমুনা সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন উত্তরবঙ্গের ২২ জেলার অন্তত ১৮ হাজার যানবাহন পারাপার হয়। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।

আহাদ শাহারিয়ার আদর নামের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এর আগে, বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড করে শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে রাজধানীসহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন আটকে যায়। পরে রেলপথ মুক্ত করে নতুন কর্মসূচি হিসেবে যমুনা সেতু ও মহাসড়ক ব্লকেড ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড

আপডেট সময় ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুতে ব্লকেড দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন  স্বপ্নের যমুনা রেলসেতু উদ্বোধন: যোগাযোগে নতুন দিগন্তের সূচনা