ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বাড়ি ফেরা হলো না, প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ঝরলো ৭ প্রাণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 430

ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও, তারা সবাই ওমান থেকে ফেরা এক প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে ঢাকা গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আরও পড়ুন  ইইউ’র সহায়তায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে

জানা গেছে, পরিবারটির সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। একটি হাইস মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে তারা ভাগ হয়ে ফিরছিলেন। পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। চারপাশ অন্ধকার থাকায় শুরুতে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। পরে গাড়ির লাইট দেখে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন যাত্রী প্রাণে বাঁচলেও সাতজন গাড়ির ভেতরে আটকে থেকে মারা যান। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, “আমরা এখন পর্যন্ত দুইটি মরদেহ পেয়েছি। তাদের শরীরে প্রাণের কোনো চিহ্ন ছিল না। ধারণা করছি, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। আরও মরদেহ আসছে, বিস্তারিত পরে বলা যাবে।”

এদিকে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত হাইসটি রেকারের সাহায্যে খাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমানফেরত প্রবাসী ব্যক্তি বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

বাড়ি ফেরা হলো না, প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ঝরলো ৭ প্রাণ

আপডেট সময় ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও, তারা সবাই ওমান থেকে ফেরা এক প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে ঢাকা গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আরও পড়ুন  ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর