ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডিএনএ টেস্টে সনাক্ত হলো ৫ জনের পরিচয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 966

ছবি সংগৃহীত

 

শেষ পর্যন্ত হাসপাতালে থাকা বিকৃত হয়ে যাওয়া শিশুদের লাশ সানাক্ত করেছে সিআইডি। বিধ্বস্তের ঘটনায় পাঁচজনের পরিচয় পাওয়া গেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্ত পাঁচজন হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান।
তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।
সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর থেকে ২৩ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন  বন্ধুত্বের ৩০ বছর পর ডিএনএ পরীক্ষায় জানতে পারলেন তারা আপন দুই বোন

নিউজটি শেয়ার করুন

ডিএনএ টেস্টে সনাক্ত হলো ৫ জনের পরিচয়

আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

শেষ পর্যন্ত হাসপাতালে থাকা বিকৃত হয়ে যাওয়া শিশুদের লাশ সানাক্ত করেছে সিআইডি। বিধ্বস্তের ঘটনায় পাঁচজনের পরিচয় পাওয়া গেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্ত পাঁচজন হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান।
তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।
সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর থেকে ২৩ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন  ফলাফল তোমার পরিচয় নয়: শিক্ষামন্ত্রী