ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউটিউব থেকে আয় করতে নতুনদের লাগবে দ্বিগুণ ওয়াচ টাইম বা ভিউ রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক ফলাফল তোমার পরিচয় নয়: শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -এর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড যেভাবে প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান

ফলাফল তোমার পরিচয় নয়: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এবারের ফল তাদের জন্য বেদনা ও হতাশার হতে পারে। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা এবং নিজের ভেতরের অস্বস্তি—সব মিলিয়ে তাদের মনে হতে পারে সবকিছু থেমে গেছে। তবে বাস্তবে কিছুই থেমে যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

ফলাফল প্রকাশের পর মন খারাপ করা শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল তাদের পরিচয় নয়। নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টার পরীক্ষায় খাতায় লেখা উত্তরের একটি হিসাব মাত্র। তাদের পরিশ্রম ও স্বপ্নের কোনো নম্বর হয় না বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা ও সহপাঠীদের উপেক্ষার কারণে এ সময়ে তাদের ওপর হতাশা ভর করতে পারে। তিনি বলেন, এই কষ্ট তিনি অনুভব করতে পারেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সন্তান হয়তো ফল প্রকাশের পর বাবা-মায়ের মুখোমুখি হতে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। এ সময় কঠিন কথা, উপেক্ষা বা ভর্ৎসনার পরিবর্তে সন্তানকে আদর ও স্নেহের কথা বলার প্রয়োজন। ঘরকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয়স্থল করে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করা শিক্ষকদের দায়িত্ব। ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, তাদের জীবনের গল্প এখানেই শেষ হয়নি। ভবিষ্যতে তারা সফল হলে আজকের দিনটির দিকে ফিরে তাকিয়ে নিজেদের হতাশাকে অপ্রয়োজনীয় মনে হতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, এসব শিক্ষার্থী একদিন দেশকে এগিয়ে নেবে। তাদের সেই যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় পাশে আছে, ছিল এবং থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ফলাফল তোমার পরিচয় নয়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬