ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে উল্টে ব্যবসায়ী নিহত, আহত আরও ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 624

ছবি সংগৃহীত

মাদারীপুরের ডাসারে ডিমভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নুর নবী (৪০) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও হেলপার। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই পিকআপে ডিম সরবরাহের জন্য গোপালগঞ্জ থেকে শরিয়তপুরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন  গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা-ছেলেসহ ৫ জন নিহত

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম জানান, ভোরবেলা গোপালগঞ্জ থেকে একটি পিকআপভ্যানে ডিম নিয়ে শরিয়তপুরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নুর নবী, চালক হিজবুল্লাহ ও হেলপার সজিব। পথিমধ্যে ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে চালক হিজবুল্লাহ প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতালে না জানিয়েই সেখান থেকে পালিয়ে যান।

ওসি আরও জানান, চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, পিকআপটি অতিরিক্ত ডিম বোঝাই করায় ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যেতে পারে। দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে পড়ে ডিমের খালি বাক্স ও ভাঙা ডিম।

ব্যবসায়ী নুর নবীর মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে এলাকাবাসীর মধ্যে পরিচিত ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে উল্টে ব্যবসায়ী নিহত, আহত আরও ২

আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মাদারীপুরের ডাসারে ডিমভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নুর নবী (৪০) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও হেলপার। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই পিকআপে ডিম সরবরাহের জন্য গোপালগঞ্জ থেকে শরিয়তপুরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন  মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম