ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 551

ছবি সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুইটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এই অভিযান চালানো হয়।

নৌবাহিনীর একটি টহল জাহাজ বঙ্গোপসাগরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে ট্রলার দুটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে দেখা যায়, ট্রলার দুটি ভারতের পতাকা বহন করছে এবং এতে বিপুল পরিমাণ মাছসহ ৩৪ জন ভারতীয় জেলে রয়েছে। সমুদ্রসীমা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নৌবাহিনী ট্রলার দুটিকে জব্দ করে।

আরও পড়ুন  মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ

ট্রলার দুটি বর্তমানে মোংলার দিগরাজ নৌঘাঁটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী সূত্র।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলার দুটিতে থাকা মাছ জব্দ করা হয়েছে এবং সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “আমরা ভারতীয় ট্রলার ও জেলে আটকের বিষয়ে অবগত হয়েছি। নৌবাহিনী কর্তৃক থানায় হস্তান্তরের পর নিয়মিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, বঙ্গোপসাগরে প্রায়শই ভারতীয় ট্রলার অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বাংলাদেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে এবং নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়। তাই এমন অভিযানকে মৎস্য ও নিরাপত্তা খাতের সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমা সুরক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক

আপডেট সময় ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুইটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এই অভিযান চালানো হয়।

নৌবাহিনীর একটি টহল জাহাজ বঙ্গোপসাগরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে ট্রলার দুটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে দেখা যায়, ট্রলার দুটি ভারতের পতাকা বহন করছে এবং এতে বিপুল পরিমাণ মাছসহ ৩৪ জন ভারতীয় জেলে রয়েছে। সমুদ্রসীমা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নৌবাহিনী ট্রলার দুটিকে জব্দ করে।

আরও পড়ুন  শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত