ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুত বাড়ছে, শীর্ষ ক্রেতা পোল্যান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 327

ছবি সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সোনার মজুত ক্রমেই বাড়াচ্ছে। মে মাসে তারা নতুন করে ২০ টন সোনা কিনেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনার প্রতি আগ্রহ বেড়েছে। মে মাসে কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক ৭ টন সোনা কিনেছে, ফলে তাদের মোট মজুত দাঁড়িয়েছে ২৯৯ টনে। বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটির সোনার মজুত ১৫ টন বেড়েছে। যদিও গোল্ড কাউন্সিল জানিয়েছে, বৈশ্বিকভাবে সোনা মজুতের গতি কিছুটা শ্লথ হয়েছে।

আরও পড়ুন  পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ইলন মাস্কের ‘ছোটলোক’ মন্তব্য

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকও মে মাসে ৬ টন সোনা কিনেছে, ফলে চলতি বছর তাদের মোট সোনা ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টন। অন্যদিকে পোল্যান্ড চলতি বছরের সবচেয়ে বড় নিট ক্রেতা হিসেবে উঠে এসেছে। এ বছর তারা ৬৭ টন সোনা কিনেছে, যার মধ্যে মে মাসেই ৬ টন ছিল।

এছাড়া চীনের পিপলস ব্যাংক ও চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল ব্যাংক উভয়েই মে মাসে ২ টন করে সোনা কিনেছে। তবে বিপরীতে সোনার বিক্রেতাদের মধ্যে শীর্ষে ছিল সিঙ্গাপুরের মুদ্রানীতি কর্তৃপক্ষ, যারা মে মাসে ৫ টন সোনা বিক্রি করেছে। এছাড়া উজবেকিস্তান ও জার্মানির ডয়চে বুন্ডেসব্যাক ১ টন করে সোনা বিক্রি করেছে।

চলতি বছরের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় নিট সোনা বিক্রেতা দেশ হিসেবে আছে উজবেকিস্তান, যা এ পর্যন্ত ২৭ টন সোনা বিক্রি করেছে। সিঙ্গাপুর এ সময়ে মোট ১০ টন সোনা বিক্রি করেছে।

সম্প্রতি প্রকাশিত ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’-এর তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকারদের ৪৩ শতাংশ জানিয়েছেন, ভবিষ্যতে সোনার মজুত আরও বাড়ানো হবে। একই সঙ্গে ৯৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী ১২ মাসে বৈশ্বিক পর্যায়ে সরকারি সোনার মজুত বৃদ্ধি পাবে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও ঝুঁকি মোকাবিলায় বিকল্প সম্পদ হিসেবে সোনার কার্যকারিতা এ সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে তারা উল্লেখ করেছেন।

‘অফিশিয়াল মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফোরামের গ্লোবাল পাবলিক ইনভেস্টর ২০২৫’ প্রতিবেদনে জানা গেছে, ৩২ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী এক থেকে দুই বছরের মধ্যে সোনার মজুত বাড়ানোর পরিকল্পনা করেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুত বাড়ছে, শীর্ষ ক্রেতা পোল্যান্ড

আপডেট সময় ০২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সোনার মজুত ক্রমেই বাড়াচ্ছে। মে মাসে তারা নতুন করে ২০ টন সোনা কিনেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনার প্রতি আগ্রহ বেড়েছে। মে মাসে কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক ৭ টন সোনা কিনেছে, ফলে তাদের মোট মজুত দাঁড়িয়েছে ২৯৯ টনে। বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটির সোনার মজুত ১৫ টন বেড়েছে। যদিও গোল্ড কাউন্সিল জানিয়েছে, বৈশ্বিকভাবে সোনা মজুতের গতি কিছুটা শ্লথ হয়েছে।

আরও পড়ুন  পোল্যান্ডের পরিকল্পনা: প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ