ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 597

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  সিলেট-মৌলভীবাজারে বন্যার প্রকোপ, বাড়ছে নদ-নদীর পানি

নিহত রাজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

এর আগে স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় দুই বাসের চালকসহ অন্তত ৪০ জনকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বেশ কয়েকজন আহত যাত্রী স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে রাজু ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ইউনিক পরিবহনের হেলপার রাজু ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত দুইটি বাস থানায় নেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের তন্দ্রার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, কুরুয়া এলাকার এ সড়কটিতে বেশ কিছু দিন ধরেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। একই সঙ্গে চালক ও সহকারীদের পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৬:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত