ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

আগারগাঁওয়ে এনবিআর ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 255

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের চারপাশ অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের দিকে রাজস্ব ভবনের দুই গেটেই সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। এ সময় কাউকে ভবনের ভেতরে প্রবেশ কিংবা বাইরে বের হতে দেয়া হয়নি।

এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান আন্দোলনের প্রেক্ষিতে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে চলাচল সীমিত রাখা হয়েছে। তবে এনবিআর ভবনে কর্মরত কর্মকর্তারা বলছেন, আন্দোলনকারীদের সমবেত হওয়া ঠেকাতেই এমন কড়া অবস্থান নেয়া হয়েছে।

আরও পড়ুন  আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

ঘটনাস্থলে থাকা একাধিক কর্মকর্তা জানান, দুপুর ১২টার পর থেকেই ভবনের প্রবেশ ও বাহির গেট বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে কর্মকর্তা-কর্মচারী, সেবাপ্রার্থী এমনকি সাংবাদিকরাও ভবনে প্রবেশ করতে পারেননি। অনেক কর্মকর্তা ও সাধারণ নাগরিক গেটের বাইরে আটকে থাকেন।

এদিকে, এনবিআরের চেয়ারম্যানের অপসারণ এবং সংস্থার অভ্যন্তরীণ সংস্কারসহ একাধিক দাবি নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলনে রয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা আজও রাজস্ব ভবনের সামনে কলমবিরতি পালন ও সমবেত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারী কর্মকর্তারা বলছেন, এনবিআরের শীর্ষ পর্যায়ে স্বচ্ছতা ও দায়িত্ববোধের অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি জানানো হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

এক কর্মকর্তা বলেন, “আমাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু আজ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা অনভিপ্রেত ও অযৌক্তিক। ভবনে ঢুকতে না দিয়ে আমাদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনবিআর ভবনের আশপাশেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভবনের মূল প্রবেশপথে কড়া তল্লাশি চলছে, এবং আন্দোলনকারীদের বাইরে সরিয়ে দিতে চেষ্টাও করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনের ভেতরে-বাইরে অবস্থান করা কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। কর্মকর্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আগারগাঁওয়ে এনবিআর ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৩:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের চারপাশ অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের দিকে রাজস্ব ভবনের দুই গেটেই সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। এ সময় কাউকে ভবনের ভেতরে প্রবেশ কিংবা বাইরে বের হতে দেয়া হয়নি।

এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান আন্দোলনের প্রেক্ষিতে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে চলাচল সীমিত রাখা হয়েছে। তবে এনবিআর ভবনে কর্মরত কর্মকর্তারা বলছেন, আন্দোলনকারীদের সমবেত হওয়া ঠেকাতেই এমন কড়া অবস্থান নেয়া হয়েছে।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: ড. আসিফ নজরুল