ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কাছে ‘রোডম্যাপ’ চাইলেন তথ্যমন্ত্রী নৌ পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ পুলিশ গুলিবিদ্ধ অতিরিক্ত আইজিপি ও ডিআইজিসহ ২৩ কর্মকর্তার নতুন পদায়ন সংরক্ষিত নারী এমপিদের রাষ্ট্রীয় সুবিধাদির আদ্যোপান্ত

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 256

ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবির অধীনস্থ পলিয়ানপুর, কুসুমপুর ও খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু রয়েছে। তারা সবাই যশোর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন  কলকাতা বিমানবন্দরে ভুয়া পরিচয়ে বিদেশযাত্রার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

বিজিবি জানায়, এরা কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন, আবার কেউ ভারত থেকে ফিরছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে এবং দালালের খপ্পরে পড়ে তারা এ পথে পাড়ি জমাতে চেষ্টা করছিলেন।

এছাড়া, একই দিনে পৃথক অভিযানে বেনীপুর বিওপি এলাকার একটি মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা এবং কামাল হোসেনের ছেলে।

অন্যদিকে যাদবপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আটকদের মধ্যে দুইজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি সবাইকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জনগণকে এসব ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবির এমন তৎপরতা প্রশংসিত হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোতে দালাল চক্রের তৎপরতা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫