ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 461

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ পুশ-ইনের শিকার ২০ জন আটক

রবিবার (১৫ জুন) সকালে পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় কালিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ডাক্তার ফরিদুল ইসলামের সঙ্গে রফিকুল ও সহিদুল নামে দুই ব্যক্তির। রবিবার সকালে জমির দখল নিতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র-শস্ত্র ব্যবহার করে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ৭ জন এবং গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৩ জনকে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, “ঘটনার বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় জমি নিয়ে এমন বিরোধ আগেও দেখা গেছে, তবে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ দীর্ঘদিন পর ঘটল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শান্তিপূর্ণ সমাধান দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করলো বিএসএফ