ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আদর্শের সঙ্গে আপস করিনি, করব না: ঠাকুরগাঁওয়ে ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 2000

ছবি: সংগৃহীত

আদর্শের সঙ্গে আপস করিনি, করব না: ঠাকুরগাঁওয়ে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, বিএনপি সেই পথে হাঁটবে না। দলের কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ‘আওয়ামী স্টাইলে’ আচরণ করে, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও চেরাডাঙ্গী এলাকায় নির্বাচনি গণসংযোগের তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে

ফখরুল বলেন, রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে, কিন্তু আদর্শের সঙ্গে কখনো আপস করিনি। কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, দলের কেউ অপরাধ করলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে এবং ১১ বার কারাভোগ করতে হয়েছে। জেলে থাকাকালীন স্ত্রীর অস্ত্রোপচার হলেও মুক্তি পাননি, তবুও মাথা নত করেননি।

নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়েও সতর্ক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একাত্তরে এই প্রতীক আমরা দেখেছি। সে সময় তারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

ভোটারদের উদ্দেশে ফখরুল বলেন, এই অঞ্চলে জামায়াত নতুন, তাই ভোট দেওয়ার আগে যেন জনগণ ইতিহাস ও বাস্তবতা বিবেচনায় রাখে।

নিউজটি শেয়ার করুন

আদর্শের সঙ্গে আপস করিনি, করব না: ঠাকুরগাঁওয়ে ফখরুল

আপডেট সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আদর্শের সঙ্গে আপস করিনি, করব না: ঠাকুরগাঁওয়ে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, বিএনপি সেই পথে হাঁটবে না। দলের কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ‘আওয়ামী স্টাইলে’ আচরণ করে, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও চেরাডাঙ্গী এলাকায় নির্বাচনি গণসংযোগের তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন