ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিয়ে কড়া বার্তা বেইলি রোড ট্র্যাজেডি: ভবন মালিক ও রেস্টুরেন্ট মালিকসহ ২২ জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট মোটরসাইকেলে এসে ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা ট্রাম্পকে ‘প্রতিদিন কথা বলা’ থেকে বিরত থাকার পরামর্শ ম্যাক্রোর; ন্যাটো নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনে ফের রদবদল: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বরখাস্ত জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা হাইতি: সংগ্রাম, ইতিহাস ও টিকে থাকার এক অনন্য গল্প এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না, মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের আদালতকে দেওয়া কথা রাখলেন না; ফের কারাগারে গায়ক নোবেল সফলভাবে উৎক্ষিপ্ত আর্টেমিস-২; ৫৪ বছর পর চাঁদের পথে মানবজাতি

ঈদের দ্বিতীয় দিন চলবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন, যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 370

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলপথে চলবে বেশ কয়েকটি আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চলে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে পারাবত, তিস্তা, অগ্নিবীণা, উপবন, মেঘনা, পাহাড়িকা, যমুনা, ব্রহ্মপুত্র, তূর্ণা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক, সৈকত, প্রবালসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। পশ্চিমাঞ্চলেও রূপসা, চিত্রা, সীমান্ত, লালমনি, বনলতা, পদ্মা, মধুমতি, রাধিকা, রূপান্তরসহ অধিকাংশ ট্রেন চালু থাকবে।

আরও পড়ুন  অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

ঈদযাত্রায় যাত্রীচাপ সামাল দিতে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। পারাবত, তিস্তা, উপবন, মেঘনা, পাহাড়িকা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক ও প্রবাল এক্সপ্রেসসহ অন্তত ১৫টির বেশি ট্রেনে যুক্ত হয়েছে একাধিক কোচ, যা প্রায় ১,০০০ অতিরিক্ত আসনের ব্যবস্থা করেছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ জুন থেকে এসব কোচ যুক্ত হয়েছে, যা ঈদের আগমন ও প্রত্যাবর্তনকালীন সময় অর্থাৎ ১৪ জুন পর্যন্ত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের দ্বিতীয় দিন চলবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন, যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

আপডেট সময় ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলপথে চলবে বেশ কয়েকটি আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চলে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে পারাবত, তিস্তা, অগ্নিবীণা, উপবন, মেঘনা, পাহাড়িকা, যমুনা, ব্রহ্মপুত্র, তূর্ণা, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক, সৈকত, প্রবালসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। পশ্চিমাঞ্চলেও রূপসা, চিত্রা, সীমান্ত, লালমনি, বনলতা, পদ্মা, মধুমতি, রাধিকা, রূপান্তরসহ অধিকাংশ ট্রেন চালু থাকবে।

আরও পড়ুন  বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে