ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 702

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন শনিবার, ১০ জিলহজ ১৪৪৬ হিজরি তারিখে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদের প্রধান জামাত আয়োজনের অংশ হিসেবে বায়তুল মোকাররমে সকাল থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ঈদের দ্বিতীয় দিন চলবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন, যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

জামাতসমূহের সময়সূচি ও ইমাম-মুকাব্বির তালিকা নিচে দেওয়া হলো:

প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
ইমাম: ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী।
মুকাব্বির: মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়।
ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায়।
ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায়।
ইমাম: মুফতী মো. আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. আমির হোসেন।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।

ঈদের জামাতগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসলামিক ফাউন্ডেশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। মুসল্লিদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে

আপডেট সময় ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন শনিবার, ১০ জিলহজ ১৪৪৬ হিজরি তারিখে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদের প্রধান জামাত আয়োজনের অংশ হিসেবে বায়তুল মোকাররমে সকাল থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা দিলেন সুলতান হাইথাম