ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 370

ছবি সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

আরও পড়ুন  বোলিংপরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব আল হাসান

তিনি আরও বলেন, “যদি বিসিবি দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেটি ভালোভাবে পালন করার জন্য চিন্তা করব। তবে বর্তমানে অধিনায়ক শান্ত, এবং আমাদের তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মিরাজ জিম্বাবুয়ে সিরিজে হোম কন্ডিশনের সুবিধা সম্পর্কে উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। তবে আমাদের হোম সিরিজে বাড়তি সুবিধা পাব। আমার মনে হয়, আমাদের দল সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

আরও পড়ুন  পাকিস্তানের সাবেক বিশ্বকাপ তারকা এখন যুক্তরাষ্ট্রের দলে