ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

সোমবার (২০ জুলাই) মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই সর্বশেষ অভিযানের মূল উদ্দেশ্য। তাদের দাবি, এ হামলায় শুধুমাত্র সামরিক অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক এবং বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে তিনটি বিস্ফোরণের খবর দিয়েছে আইআরআইবি। একই সময়ে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এ হামলার মধ্যেই সাম্প্রতিক সংঘাতে আরও এক মার্কিন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা

আপডেট সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

সোমবার (২০ জুলাই) মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই সর্বশেষ অভিযানের মূল উদ্দেশ্য। তাদের দাবি, এ হামলায় শুধুমাত্র সামরিক অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন  আলোচনায় আগ্রহী ইরান, হামলার সিদ্ধান্তে দ্বিধায় ট্রাম্প