ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

রূপগঞ্জে জাহাজে ডাকাতির পরিকল্পনা, দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 510

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন।

আরও পড়ুন  রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র, আহত অন্তত ৫০

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন ৬ নম্বর ঘাট এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল নদীপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কয়েকটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নদীপথে ডাকাতি চক্রের সঙ্গে জড়িত এবং এই এলাকায় জাহাজে ডাকাতি ছিল তাদের নিয়মিত কাজ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীপথে ডাকাতির কারণে নৌযান চলাচলে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের সফল এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জাহাজ ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হবে। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ আরও তৎপর থাকবে বলেও জানান ওসি লিয়াকত আলী।

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে জাহাজে ডাকাতির পরিকল্পনা, দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

আপডেট সময় ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন।

আরও পড়ুন  চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সিরাজগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার