ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

নওগাঁয় পুলিশের ধাওয়া, উল্টে গেল ডাকাতদের ট্রাক, নিহত ১ ডাকাত, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 504

ছবি: সংগৃহীত

নওগাঁয় ডাকাতি করতে এসে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরও দুইজন।

আহতরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তাদের নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।

খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানা পুলিশ একযোগে অভিযান চালায়। নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ শহরের ছয়টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়। পুলিশের নজর এড়াতে ডাকাতরা একের পর এক ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি।

বাইপাস সড়কের শিবপুর এলাকায় এসে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল। ধারণা করা হচ্ছে, ডাকাতরা এসব পশু চুরি করে নিয়ে যাচ্ছিল।

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের তৎপরতায় বড় ধরনের একটি ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। তবে এই ঘটনার পর ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় পুলিশের ধাওয়া, উল্টে গেল ডাকাতদের ট্রাক, নিহত ১ ডাকাত, আহত ২

আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নওগাঁয় ডাকাতি করতে এসে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরও দুইজন।

আহতরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তাদের নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মর্মান্তিক মৃত্যু