ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের ইচ্ছা আইজেনকোটের ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোহাম্মদপুরে গ্রেপ্তার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩ রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

আরও পড়ুন  গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে চলেছে।’

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। ওই মতামতে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ডকৃত বক্তব্য পেশের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারে।’

নিউজটি শেয়ার করুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

আরও পড়ুন  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ