ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 48

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজের জোড়া গোলের পাশাপাশি আরও তিনটি গোলের সুবাদে ডাচদের ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে গ্রুপ এ-২-এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে জার্মানি। ম্যাচ শুরুর আগে তৃতীয় অবস্থানে থাকলেও নেদারল্যান্ডস ও গ্রিসকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়েছে তারা। তিন দলই গ্রুপ পর্ব শেষ করেছে ১১ পয়েন্ট নিয়ে।

পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধানের পরিবর্তে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফলাফলকে টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয়েছে। জার্মানি ৪-০ ব্যবধানে জিতলে শীর্ষস্থান ধরে রাখতে পারত নেদারল্যান্ডস। অন্যদিকে, জর্জিওস মাসোরাসের গোলে সার্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে গ্রিস।

আরও পড়ুন  বিমানে আসা মশার কামড়ে জার্মানিতে ২ মৃত্যু

বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেইবুর্গের ডেরি শারহান্টের দুর্দান্ত কোনাকুণি শটে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পায় জার্মানি। এরপর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে জার্মানির দ্বিতীয় গোলটি করেন লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার উইর্টজ।

ব্রাহিয়ান গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শ্লোটারবেক। পরে গ্রুডারের কাটব্যাক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন উইর্টজ।

এরপর বার্লিনের ম্যাচে দুটি অ্যাসিস্টের পাশাপাশি দুই ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পান গ্রুডা। ১৯৫৯ সালে নেদারল্যান্ডসকে ৭-০ গোলে হারানোর পর ডাচদের বিপক্ষে এটিই জার্মানির সবচেয়ে বড় ব্যবধানের জয়।

নিউজটি শেয়ার করুন

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি

আপডেট সময় ০৭:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উয়েফা নেশনস লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজের জোড়া গোলের পাশাপাশি আরও তিনটি গোলের সুবাদে ডাচদের ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে গ্রুপ এ-২-এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে জার্মানি। ম্যাচ শুরুর আগে তৃতীয় অবস্থানে থাকলেও নেদারল্যান্ডস ও গ্রিসকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়েছে তারা। তিন দলই গ্রুপ পর্ব শেষ করেছে ১১ পয়েন্ট নিয়ে।

পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধানের পরিবর্তে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফলাফলকে টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয়েছে। জার্মানি ৪-০ ব্যবধানে জিতলে শীর্ষস্থান ধরে রাখতে পারত নেদারল্যান্ডস। অন্যদিকে, জর্জিওস মাসোরাসের গোলে সার্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে গ্রিস।

আরও পড়ুন  বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির নতুন ভিসা ব্যবস্থা