ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

আরও পড়ুন  সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি সংসদ সদস্য গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুযোগ বাড়াতে সরকার ইতোমধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এসব এলাকায় একটি করে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগও সরকারের সেই কার্যক্রমের অংশ।

সংসদে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একই সময়ে শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চিকিৎসা খাতের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

আরও পড়ুন  সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় শক্তি ও মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী