ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দর্শকের চোখে বল, সেমি থেকে বহিষ্কার মেদভেদেভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

দর্শকের চোখে বল লাগার ঘটনায় চায়না ওপেনের সেমিফাইনাল থেকে বহিষ্কৃত হয়েছেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ। সোমবার (৫ অক্টোবর) বেইজিংয়ে নোভাক জোকোভিচের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। মেদভেদেভকে বহিষ্কার করায় ফাইনালে উঠে গেছেন সার্বিয়ার জোকোভিচ।

ঘটনার সময় প্রথম সেট ৭-৫ গেমে জিতে দ্বিতীয় সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ। ম্যাচ জয়ের জন্য সার্ভ করছিলেন তিনি। একটি শটে পয়েন্ট হারানোর পর বিজ্ঞাপনের বোর্ডে লেগে ফিরে আসা বল র‌্যাকেট দিয়ে গ্যালারির দিকে মেরে দেন মেদভেদেভ।

আরও পড়ুন  সেমি ও ফাইনালের টিকিট বিক্রি শুরু, ভেন্যু অনিশ্চয়তায় থাকছে রিফান্ডের সুযোগ

মেদভেদেভের মারা বলটি প্রথম সারিতে বসা এক দর্শকের বাঁ চোখে গিয়ে লাগে। আহত ওই দর্শক চোখ চেপে ধরে বসে থাকেন। পরে টুর্নামেন্টের কর্মীরা তাকে গ্যালারি থেকে বের করে নিয়ে যান।

ঘটনার পর চেয়ার আম্পায়ার ও টুর্নামেন্ট সুপারভাইজার কোর্টে এসে মেদভেদেভের সঙ্গে কথা বলেন। পরে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এরপর জোকোভিচের সঙ্গে হাত মিলিয়ে কোর্ট ছাড়েন রুশ তারকা।

ঘটনায় বিস্ময় প্রকাশ করেন জোকোভিচ। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আশা করি, ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।’ মেদভেদেভের জন্যও খারাপ লাগছে বলে জানান তিনি।

জোকোভিচের বিশ্বাস, ইচ্ছা করে দর্শককে আঘাত করতে বলটি মারেননি মেদভেদেভ। বড় ম্যাচ থেকে বহিষ্কৃত হওয়ার অনুভূতি নিজেরও রয়েছে বলে মন্তব্য করেন সার্বিয়ান তারকা।

২০২০ সালের ইউএস ওপেনেও একই ধরনের ঘটনায় বহিষ্কৃত হয়েছিলেন জোকোভিচ। সে সময় তার মারা বল এক লাইন বিচারকের গলায় আঘাত করেছিল।

চায়না ওপেনের ফাইনালে মঙ্গলবার জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। অন্য সেমিফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুরকাচ চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ালে ফাইনালে জায়গা করে নেন ডি মিনাউর। হুরকাচ সরে দাঁড়ানোর সময় ম্যাচে ৬-৪, ৩-২ গেমে এগিয়ে ছিলেন ডি মিনাউর।

নিউজটি শেয়ার করুন

দর্শকের চোখে বল, সেমি থেকে বহিষ্কার মেদভেদেভ

আপডেট সময় ১০:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

দর্শকের চোখে বল লাগার ঘটনায় চায়না ওপেনের সেমিফাইনাল থেকে বহিষ্কৃত হয়েছেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ। সোমবার (৫ অক্টোবর) বেইজিংয়ে নোভাক জোকোভিচের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। মেদভেদেভকে বহিষ্কার করায় ফাইনালে উঠে গেছেন সার্বিয়ার জোকোভিচ।

ঘটনার সময় প্রথম সেট ৭-৫ গেমে জিতে দ্বিতীয় সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ। ম্যাচ জয়ের জন্য সার্ভ করছিলেন তিনি। একটি শটে পয়েন্ট হারানোর পর বিজ্ঞাপনের বোর্ডে লেগে ফিরে আসা বল র‌্যাকেট দিয়ে গ্যালারির দিকে মেরে দেন মেদভেদেভ।

আরও পড়ুন  সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের নারী ক্রিকেট দল