ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বে ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 494

ছবি সংগৃহীত

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ অপসারণ প্রচেষ্টার প্রায় ছয় সপ্তাহ পর রোনেন বার এই সিদ্ধান্ত নিলেন। আগামী ১৫ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শিন বেট ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যার মূল দায়িত্ব দেশের সন্ত্রাসবাদ দমন। বেশ কিছুদিন ধরেই সংস্থার প্রধান বার এবং নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই টানাপোড়েন অবশেষে পদত্যাগে গিয়ে গড়াল।

আরও পড়ুন  ইসরাইল শান্তির উদ্যোগে বাধা দিচ্ছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

সোমবার এক বিবৃতিতে রোনেন বার বলেন, “আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন থেকে পদত্যাগ কার্যকর হবে। এর আগেই একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরী নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করা হবে।”

এর আগে গত ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে রোনেন বারের প্রতি আস্থাহীনতার কথা জানান। তিনি অভিযোগ করেন, শিন বেটের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং বার নেতৃত্বের যোগ্য নন।

রোনেন বার পাল্টা দাবি করেন, নেতানিয়াহু তাকে বিক্ষোভকারীদের উপর নজরদারি চালানোর এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাকে প্রভাবিত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই অনুরোধ প্রত্যাখ্যান করলে সম্পর্কের অবনতি ঘটে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেন।

শিন বেট ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের নজিরবিহীন হামলার তদন্তে মুখ্য ভূমিকা রেখেছিল। সেই হামলা দেশজুড়ে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়, যার জেরে শিন বেটের ভূমিকা এবং নেতৃত্ব আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

রোনেন বারের পদত্যাগ ইসরাইলের রাজনৈতিক অঙ্গন ও নিরাপত্তা মহলে নতুন আলোড়ন তুলেছে। কে তার স্থলাভিষিক্ত হবেন, এখন সেদিকেই নজর সকলের।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বে ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ অপসারণ প্রচেষ্টার প্রায় ছয় সপ্তাহ পর রোনেন বার এই সিদ্ধান্ত নিলেন। আগামী ১৫ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শিন বেট ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যার মূল দায়িত্ব দেশের সন্ত্রাসবাদ দমন। বেশ কিছুদিন ধরেই সংস্থার প্রধান বার এবং নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই টানাপোড়েন অবশেষে পদত্যাগে গিয়ে গড়াল।

আরও পড়ুন  ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল, নিহত কমপক্ষে ১২, আহত শতাধিক