ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারের ‘সং ডিপ্লোম্যাসি’ ফের আলোচনায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন শেষ হলেও আলোচনায় রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ‘সং ডিপ্লোম্যাসি’। ভারত সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সময় একের পর এক বলিউডের গান ব্যবহার করেছেন তিনি। এসব গানের বাছাই নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাচ্ছেন—এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ভিডিওটির সঙ্গে তিনি শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি ব্যবহার করেন।

আরও পড়ুন  শিল্পী মুস্তাফা জাহিদ, আয়োজন হলো না—ঢাকায় সংগীতভক্তদের হতাশা

মোদি সঙ্গে থাকা আরেকটি ছবিতে আনোয়ার বেছে নেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার শিরোনাম গান।

ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নিজের ছবির সঙ্গে ২০০০ সালের সালমান খান, রানি মুখার্জি ও প্রীতি জিনতা অভিনীত ‘হর দিল জো পেয়ার করেগা’ সিনেমার শিরোনাম গান ব্যবহার করেন তিনি। ভারত থেকে বিদায়ের ভিডিওতে যুক্ত করেন ‘লক্ষ্য’ সিনেমার ‘কান্ধোঁ সে মিলতে হ্যায় কান্ধে’ গানটি।

ভারত সফরের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন আনোয়ার। বিরোধী দলের নেতাদের সঙ্গে ভোজের ছবি প্রকাশ করে তিনি ‘ভীর-জারা’ সিনেমার ‘আইসা দেশ হ্যায় মেরা’ গানটি বেছে নেন।

তবে সংগীত নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পোস্টগুলোর একটি ছিল ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক নিয়ে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করে আনোয়ার ১৯৫৭ সালের ‘নয়া দৌর’ সিনেমার ‘সাথী হাত বাড়ানা’ গানটি ব্যবহার করেন। গানটিতে হাতে হাত মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে। ফলে ঐক্য ও সহযোগিতার বার্তা দিতেই গানটি বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের ছবির ক্ষেত্রেও বলিউডের গান ব্যবহার করেন আনোয়ার। ২০০১ সালে আমির খান অভিনীত ‘লগান’ সিনেমার ‘চালে চালো’ গানটি বেছে নেন তিনি। গানটির মধ্যেও একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরেও আনোয়ার ইব্রাহিমের ‘সং ডিপ্লোম্যাসি’ আলোচনায় এসেছিল। গত ২৩ জুন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি ওই ভিডিওতে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়।

ভারত সফরের পর আবারও বিভিন্ন নেতা ও দেশের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে গান বেছে নেওয়ায় আনোয়ার ইব্রাহিমের ‘সং ডিপ্লোম্যাসি’ নতুন করে আলোচনায় এসেছে।

কূটনৈতিক বার্তা তুলে ধরতে সংগীত ব্যবহার অবশ্য শুধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনোও প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সফর ঘিরে ‘দিল ধড়কনে দো’ সিনেমার একটি বলিউড গান ব্যবহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আনোয়ারের ‘সং ডিপ্লোম্যাসি’ ফের আলোচনায়

আপডেট সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬