ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিক আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি: স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখনও ব্রিকসের সদস্য নয় এবং অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের নীতি এখনও স্পষ্ট নয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মধ্যে রিজার্ভেশন তৈরি হয়েছে। তবে তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

এতে জনগণ দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসন থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ব্রিক আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি: স্পিকার

আপডেট সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখনও ব্রিকসের সদস্য নয় এবং অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের নীতি এখনও স্পষ্ট নয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার।

আরও পড়ুন  নতুন সংসদের প্রথম দিনেই ১৩৩ অধ্যাদেশ পেশ