ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এনসিপির প্রার্থী ঘোষণা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 105

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলটির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ ঘোষণা দেন। প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং তিনি নির্বাচন কেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন  বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে: নূরুল কবীর

সমন্বয় সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানানো হয়। সেইসাথে পতিত ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারি রাখার নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।

এসময় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এনসিপির প্রার্থী ঘোষণা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ

আপডেট সময় ০৮:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলটির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এ ঘোষণা দেন। প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং তিনি নির্বাচন কেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন  মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’