ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  নিবন্ধন স্থগিত হলেও 'নৌকা' থাকছে, 'শাপলা' প্রতীক যুক্ত হচ্ছে না: ইসি

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে নিবন্ধনহীন কিন্ডারগার্টেনগুলোকে নির্ধারিত নিয়মের আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া প্রতিষ্ঠানগুলো ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আনা হবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন নীতিমালায় শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  নতুন ভোটার নিবন্ধনের সময় এক মাস বাড়াল ইসি