ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

দেশের শান্তি কামনা করে বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করেন।

আরও পড়ুন  ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের

বিদায়বেলায় দেশের শান্তি ও সরকারের সাফল্য কামনা করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

আনুষ্ঠানিকতা শেষে কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন হাফিজ উদ্দিন। গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মো: হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করার পর প্রায় একমাস তিনি দায়িত্ব পালন করেছেন। আজ (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আপডেট সময় ০৪:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬