ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

নতুন ভোটার নিবন্ধনের সময় এক মাস বাড়াল ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 182

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুনের পরিবর্তে আগামী শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা পর্যালোচনার পর ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কতদিন পর্যন্ত চালানো সম্ভব, তা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

আরও পড়ুন  বোরকাপড়া নারীদের ভোটকেন্দ্রে মুখ দেখাতে হবে: ইসি

নির্বাচন কমিশনার আরও বলেন, আগে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের শেষ সময় ছিল সোমবার (৩০ জুন)। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হলেও নতুন সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে জানিয়েছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজন নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন ভোটার নিবন্ধনের সময় এক মাস বাড়াল ইসি

আপডেট সময় ০৫:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুনের পরিবর্তে আগামী শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা পর্যালোচনার পর ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কতদিন পর্যন্ত চালানো সম্ভব, তা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

আরও পড়ুন  সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’